ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০২:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:২৯:২৮ অপরাহ্ন
হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের
হামাসের হাতে জিম্মি হয়ে পড়া তিন রুশ নাগরিক মুক্ত হওয়ায় ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি কৃতজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি। খবর দিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।

তিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ছিলেন আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ এবং বাগদত্তা সাপির কোহেন।
তাদের মধ্যে এলেনা ও সাপির ২০২৩ সালের নভেম্বরে যুদ্ধবিরতির সময় মুক্তি পান, আর আলেক্সান্দার চলতি বছরের ফেব্রুয়ারিতে ছাড়া পান।

পুতিন বলেন, “এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তবে আপনারা আজ যে মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক।”

এসময় তিনি ফিলিস্তিন ও রাশিয়ার মধ্যকার সুদীর্ঘ বন্ধুত্বের কথাও তুলে ধরেন।

তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে পুতিন কোনো মন্তব্য করেননি।

রাশিয়া ও হামাসের এই কূটনৈতিক তৎপরতা আরও একবার প্রমাণ করলো—জটিল যুদ্ধ পরিস্থিতিতেও পুরনো সম্পর্ক কতটা কার্যকর হতে পারে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে