ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০২:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:৪৭:০০ অপরাহ্ন
গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে ও সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

মাইকেল মিলার বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আজ যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ছিল।”

তিনি আরও জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ইউরোপ সফরকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। এই সফরটি বাস্তবায়ন হলে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইইউ বরাবরই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী সংস্কারের বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে। নতুন করে রাষ্ট্রদূতের এমন মন্তব্য সেই আগ্রহেরই ইঙ্গিত বহন করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম