ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘সেঞ্চুরির’ দিনে কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন নেইমার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
‘সেঞ্চুরির’ দিনে কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন নেইমার
নেইমার জুনিয়র আর ইনজুরি— এই দুই শব্দ যেন রেললাইনের মতো সমান্তরাল। একে অপরকে ছাড়ে না। আরেকবার সেই চেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান ‘প্রিন্স’।

সান্তোস বনাম অ্যাথলেটিকো মিনেইরো— গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ছিল নেইমারের ক্যারিয়ারের শততম ক্লাব ম্যাচ। যদিও ম্যাচটা ২-০ গোলে জিতেছে সান্তোস, কিন্তু পুরো মাঠের আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার—কারণ আবারও ইনজুরি। ম্যাচের ৩৪ মিনিটে বাম পায়ের ঊরুর মাংসপেশিতে টান লেগে কার্টে করে মাঠ ছাড়েন তিনি। মাঠ থেকে বেঞ্চ পর্যন্ত চোখের জলেই ছিল তার সঙ্গী।

মাত্র পাঁচ দিন আগেই দেড় মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু ফিরে এক ম্যাচ বাদেই আবার ছিটকে গেলেন বাইরে। নতুন করে কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত করে কিছু বলেনি ক্লাব।

৩৩ বছর বয়সী তারকা ফুটবলারের চোখে জল দেখে সতীর্থরাও আবেগ সামলাতে পারেননি। কিন্তু কেউই থামাতে পারেননি সেই কান্না। সান্তোস ক্লাব অবশ্য পাশে দাঁড়িয়েছে তার। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে— “প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।”

নেইমারের ইনজুরির ইতিহাস নতুন কিছু নয়। ক্লাব ক্যারিয়ারে কতশত ম্যাচ যে মিস করেছেন তার হিসাব নেই। শেষবার একটি পূর্ণ মৌসুম খেলেছেন ২০১৬-১৭ সালে, যখন অন্তত ৩৫ ম্যাচ মাঠে ছিলেন। এরপর শুধুই থেমে থেমে মাঠে ফেরা, আবার চোটে ছিটকে যাওয়া।

নেইমার নিজেও হয়তো ক্লান্ত। শুধু মাঠ নয়, ভাগ্যও যেন তার সঙ্গে প্রতিনিয়ত খেলছে নিষ্ঠুর খেলা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা