ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অ্যালাবামায় মাছ ধরার প্রতিযোগিতায় নৌকার সংঘর্ষ, নিহত ৩

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন
অ্যালাবামায় মাছ ধরার প্রতিযোগিতায় নৌকার সংঘর্ষ, নিহত ৩
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে মাছ ধরার একটি প্রতিযোগিতা চলাকালে দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন আরও অনেকে। খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএন।

বুধবার সকালে লুইস স্মিথ লেকে চলছিল মেজর লিগ ফিশিং ইভেন্টের ট্যাকল ওয়্যারহাউস ইনভাইটেশনাল প্রতিযোগিতা। এই আয়োজনে একটি ব্যাস মাছ ধরার নৌকা এবং একটি সেন্টার-কনসোল নৌকা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের ফলে একটি নৌকার দুই যাত্রী পানিতে পড়ে যান। পানি থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। আরেকজন দুর্ঘটনাস্থলেই গুরুতর আঘাতে মারা যান।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিযোগিতা আয়োজক মেজর লিগ ফিশিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং বাতিল করেছে শেষ দিনের আয়োজন।

এটি ছিল দেশটির অন্যতম বৃহৎ মাছ ধরার প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছিলেন পেশাদার ও শৌখিন বহু প্রতিযোগী।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার