ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৪:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৪:১০:২৯ অপরাহ্ন
সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার দিয়ে শুরু হয়েছে সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা। পর্যায়ক্রমে বিচারব্যবস্থা ও নির্বাচনব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝে বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, “সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তবে এটিই চূড়ান্ত আলোচনা নয়। আমরা আগেই বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দিয়েছি। আজ হার্ডকপিও জমা দিয়েছি, এর আগে সফটকপি দিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “স্প্রেডশিটে হ্যাঁ বা না মন্তব্য দেয়ার জন্য যেভাবে প্রস্তাবনা পাঠানো হয়েছে, তাতে কিছুটা বিভ্রান্তি ও মিসলিড হয়েছে। বিএনপি সংস্কার নিয়ে কতটা সিরিয়াস, সেটাই আমরা বোঝাতে চাচ্ছি।”

সংবিধান সংস্কার বিষয়ে সালাহউদ্দিন জানান, “১৩১টি প্রস্তাবনার মধ্যে প্রথমে ৭০টি পেয়েছিলাম। তাই সে সময় বিস্তারিত জানানো সম্ভব হয়নি। তবে মৌলিক সংস্কার নিয়ে ঐকমত্যের চেষ্টা থাকবে। পরে বিস্তারিত জানানো হবে।”

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?