ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৫:১০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৫:১০:৪০ অপরাহ্ন
বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষুব্ধ জনতা তিনটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তিনটি বাড়িতে অনৈতিক কার্যকলাপ চলছিল। স্থানীয়রা একাধিকবার নিষেধ করলেও অভিযুক্তরা তা বন্ধ করেনি। এমনকি মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যার পর আলমপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালেই উত্তেজিত জনতা অভিযুক্ত বাড়িগুলোর ওপর হামলা চালায়, ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, “এই বাড়িগুলোর বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ ছিল। মঙ্গলবার আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের সঙ্গে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনতা ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা বাড়িগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা