ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২১:০৩ অপরাহ্ন
গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান
স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও ১৯৭১ সালের গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে সচিব পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকা-ইসলামাবাদ সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “পাকিস্তানের কাছে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানানো হয়েছে। ইসলামাবাদ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মতি দিয়েছে।” তিনি আরও জানান, “বাংলাদেশে এখনও তিন লাখ ২৫ হাজার পাকিস্তানি আটকে রয়েছেন, তাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”

এছাড়া দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। সচিব জানান, “খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। তবে আমরা আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। কারও দিকে ঝুঁকে পড়ার প্রশ্নই আসে না।”

বৈঠকে উপস্থিত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, “ঢাকায় এসে আমি অত্যন্ত খুশি। দুই দেশের মধ্যে আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী