ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২৪:৩১ অপরাহ্ন
তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক রাষ্ট্রীয় সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। সফরে তিনি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের আগে গত সোমবার (১৪ এপ্রিল) সৌদি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি উঠে আসে। পরে ইরানের পক্ষ থেকে প্রিন্স খালিদকে তেহরান সফরের আমন্ত্রণ জানানো হয়, যাতে সাড়া দিয়ে তিনি এই সফর করেন।

বিশ্লেষকদের মতে, এ সফর সৌদি আরব ও ইরানের মধ্যে পুনরুজ্জীবিত কূটনৈতিক সম্পর্কের একটি বড় পদক্ষেপ। ইয়েমেন সংকট, পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা—এসব ইস্যুতে পারস্পরিক সহযোগিতার নতুন দিক খুলে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি চীন ও ওমানের মধ্যস্থতায় সৌদি-ইরান সম্পর্কের বরফ গলতে শুরু করে, যার ধারাবাহিকতায় এই উচ্চপর্যায়ের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক