ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ডন থ্রিতে রণবীরের বিপরীতে থাকছে শর্বরী ওয়াঘ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩১:৩০ অপরাহ্ন
ডন থ্রিতে রণবীরের বিপরীতে থাকছে শর্বরী ওয়াঘ
বলিউডের আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি 'ডন' এবার ফিরছে নতুন রূপে। শাহরুখ খানকে সরিয়ে দিয়ে তৃতীয় কিস্তিতে ‘ডন’ চরিত্রে জায়গা করে নিয়েছেন রণবীর সিং। তবে রণবীরের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা।

প্রথমে শোনা যায়, রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা আদভানি। কিন্তু গুঞ্জন অনুযায়ী, প্রেগন্যান্সির কারণে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে কিয়ারা আদবানিকে। এরপর নতুন নায়িকা খোঁজা শুরু হয় নির্মাতাদের। অবশেষে জানা গেছে, শর্বরী ওয়াঘ হতে চলেছেন ‘ডন ৩’-এর লিডিং লেডি।

বলিউড পাড়ার খবর, শর্বরীর পাশাপাশি আরও এক অভিনেত্রীকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত শর্বরীই চরিত্রটি বাগিয়ে নিয়েছেন।

গত বছর থেকেই ক্যারিয়ার উড়ান দিয়েছেন শর্বরী। তার অভিনীত ‘মুনিয়া’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি ছবির ‘তরস’ গানেও শর্বরীর উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ এবং সাম্প্রতিক ছবি ‘বেদা’-য় তার পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়িয়েছে।

ফারহান আখতার পরিচালিত এই নতুন 'ডন' চ্যাপ্টার নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবার রণবীর ও শর্বরীর রসায়ন কতটা জমে, সেটাই দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা