ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইরানে হামলার ‘ইসরায়েলি পরিকল্পনা’ আটকে দিয়েছেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
ইরানে হামলার ‘ইসরায়েলি পরিকল্পনা’ আটকে দিয়েছেন ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলা পরিকল্পনা আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চেয়েছিল ইসরায়েল, যাতে তাদের পরমাণু কর্মসূচি অন্তত এক বছর পিছিয়ে দেওয়া যায়। তবে এই অভিযানে ইসরায়েলের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কয়েক মাস ধরে আলোচনাও চলছিল।

তবে ট্রাম্প শেষপর্যন্ত হামলার অনুমতি না দিয়ে কূটনৈতিক পথ বেছে নেন। তার মতে, সামরিক আগ্রাসনের পরিবর্তে আলোচনার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করাই যুক্তরাষ্ট্রের স্বার্থে বেশি কার্যকর হবে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ২০১৫ সালে জাতিসংঘ-সমর্থিত ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইরানকে গোপনে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

তার এই পদক্ষেপের জবাবে ইরানও চুক্তির বেশ কয়েকটি শর্ত মানা বন্ধ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গত মাসেও ট্রাম্প ইরানকে হুমকি দেন, “চুক্তি না করলে বোমা হামলা হবে।” জবাবে ইরান জানায়, “তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না।”

তবে পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আলোচনার দ্বার খুলতে শুরু করেছে দুই দেশ। গত শনিবার ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফার বৈঠক বসার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনাগুলো যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা অনেকটাই কমে আসবে, এবং ইরান পারমাণবিক কার্যক্রমে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে ফিরে আসতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা