ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৮:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৮:২৫:৩৩ অপরাহ্ন
বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৫ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত নানা বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের আকাঙ্ক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়। নিউইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দায় দুই পক্ষের উচ্চপর্যায়ের সাম্প্রতিক যোগাযোগগুলোকেও ইতিবাচক বলে উল্লেখ করে পাকিস্তান।

বিবৃতিতে জানানো হয়, দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করা, নিয়মিত সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে। পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়, আর বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব করে।

এছাড়া, করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চালুর উদ্যোগকে স্বাগত জানায় উভয় দেশ। আকাশপথে সরাসরি যোগাযোগ পুনরায় চালুর ওপরও গুরুত্বারোপ করা হয়। ভ্রমণ ও ভিসা সহজীকরণে অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ।

বৈঠকে ক্রীড়া, গণমাধ্যম ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে বিভিন্ন সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়। সার্কের কার্যক্রম পুনরুজ্জীবনের পক্ষেও মত দেয় বাংলাদেশ ও পাকিস্তান।

গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয় বৈঠকে। আগামী ২০২৬ সালে ইসলামাবাদে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা