ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩০:২০ অপরাহ্ন
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তরায় মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। মিছিলটি হাউজ বিল্ডিং হয়ে জসিমউদ্দীন এভিনিউ ঘুরে রাজলক্ষ্মীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

আয়োজকদের অভিযোগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। ফলে দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল করছে। তারা এসব ‘অপতৎপরতা’ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে আজ উত্তরায় দলটির ব্যানারে যারা মিছিল করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তারা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি’ উত্তরায় গণহত্যায় জড়িতদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম