ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩৭:৫০ অপরাহ্ন
তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী
ঈদ পার হলেও কমছে না ‘জংলি’ সিনেমার জনপ্রিয়তা। ঈদের তিন সপ্তাহ পার হয়ে গেলেও উৎসবের আমেজ ধরে রেখেছে সিনেমাটি। প্রথম দিকে সীমিত শো পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চাহিদা—তৃতীয় সপ্তাহে এসে শোয়ের সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে।

মুক্তির পর থেকেই এম রাহিম পরিচালিত ‘জংলি’ ধীরে ধীরে হয়ে উঠেছে দর্শকদের পছন্দের সিনেমা। শুরুর দিকে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেক দর্শক। সেই চাহিদার কথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ শো চালু করে স্টার সিনেপ্লেক্স। এবার তৃতীয় সপ্তাহে আরও বাড়ানো হয়েছে শো।

শুক্রবার (১৮ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ২১টি শো চলবে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারে ৪টি এবং লায়ন সিনেমাসে ৩টি করে শো মিলিয়ে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো প্রদর্শিত হচ্ছে ‘জংলি’র। অথচ প্রথমে শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে।

শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দারুণ চলছে সিনেমাটি। ‘বরবাদ’র পর ‘জংলি’ই এখন সর্বোচ্চ সংখ্যক হলে প্রদর্শিত সিনেমা।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শুরুর দিকে সিঙ্গেল স্ক্রিনে মাত্র ৩টি হলে চলেছে ‘জংলি’। এখন তা বেড়ে ২১টি হলে প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন বিবেচনায় ‘বরবাদ’–এর পরই অবস্থান ‘জংলি’র।

নির্মাতা এম রাহিম বলেন, “‘জংলি’র দর্শকের ভালোবাসা কখনও ভোলার নয়। পরিবার একসঙ্গে হাসছে, কাঁদছে—এটাই আমাদের বাংলা সিনেমার জয়।”

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানায়, মুক্তির প্রথম ১৬ দিনেই ‘জংলি’ আয় করেছে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে ব্যাপক চাহিদার পর এবার ২৫ এপ্রিল থেকে বিদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় আরও আছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি ও শিশুশিল্পী নৈঋতা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম