ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০১:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০১:৩৪:৩০ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়াকে অবহিত করতে মস্কো সফর করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সফরের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খামেনির চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওমানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের একটি বৈঠক হয়, যেটিকে উভয় পক্ষই 'গঠনমূলক ও ইতিবাচক' হিসেবে আখ্যায়িত করেছে। আলোচনার দ্বিতীয় দফা হতে পারে এ সপ্তাহের শেষ দিকে রোমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই ইরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের কৌশল অনুসরণ করছেন। এর অংশ হিসেবে তেহরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং পরমাণু কর্মসূচি বন্ধ করতে চাপ দিয়ে আসছেন।

তবে তেহরান জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ করবে না এবং এটিকে তাদের সার্বভৌম অধিকার বলে দাবি করেছে।

এরইমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান আলোচনা ব্যর্থ করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে এবং নতুন করে দ্বিতীয় দফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রাশিয়া অবশ্য এই হুমকিকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ২০১৫ সালের পরমাণু চুক্তির অন্যতম স্বাক্ষরকারী হিসেবে রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়া তার সহায়তা অব্যাহত রাখবে।

এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফরাসি সংবাদপত্র লে মন্ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান বোমা তৈরির দিক থেকে খুব বেশি দূরে নয়।”

আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, তেহরান ইতোমধ্যে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% সমৃদ্ধির মাত্রার একেবারে কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, দেশটি বর্তমানে প্রায় ৪২ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে ফেলেছে, যা একটি পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের কিছু পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার না দিয়ে স্বচ্ছতা নষ্ট করছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন