ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

পাকিস্তানে কেএফসিতে ভাঙচুর, গ্রেফতার কমপক্ষে ১৭০

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০১:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০১:৩৭:৪৫ অপরাহ্ন
পাকিস্তানে কেএফসিতে ভাঙচুর, গ্রেফতার কমপক্ষে ১৭০
ইসরায়েল বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে পাকিস্তানে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেএফসি-র অন্তত ২০টি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। লাহোরে একটি শাখায় বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, কেএফসি থেকে উপার্জিত অর্থ ইসরায়েলকে অস্ত্র সরবরাহে ব্যবহার করা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, হামলার সময় দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। লাহোরের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওই এলাকায় কোনো বিক্ষোভ চলছিল না। পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যারা সহিংসতায় জড়িত ছিল তাদের দ্রুত বিচার করা হবে এবং বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, কেএফসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কিছু শাখা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন