ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিসিবিতে দুর্নীতি ও পাতানো খেলা নিয়ে কড়া বার্তা দিলেন ফারুক

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৩:৩০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৩:৩০:৫৩ অপরাহ্ন
বিসিবিতে দুর্নীতি ও পাতানো খেলা নিয়ে কড়া বার্তা দিলেন ফারুক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি এবং খেলায় পাতানোর অভিযোগে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করবে এবং কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীতে এক ক্রীড়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেদিন দুদক বিসিবিতে অভিযান চালায়, সেদিনই আমি দেশে ফিরি। মনে হয়েছে, তারা নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছে। বোর্ড হিসেবে আমরা পূর্ণ সহযোগিতা করব।”

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে—মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল, বিপিএলে টিকিট বিক্রিতে স্বচ্ছতার অভাব এবং তৃতীয় বিভাগের দল গঠনে অনিয়মের মতো একাধিক অভিযোগ।

বিসিবি সভাপতি বলেন, “তদন্তে কিছু বেরিয়ে এলে আমরা সেটিকে ধামাচাপা দেব না। বরং কঠোর ব্যবস্থা নেব। আমি সিইওকে বলেছি, যেকোনো তথ্য তদন্ত কর্মকর্তারা চাইলে যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়।”

দেশীয় ক্রিকেটে পাতানো খেলার প্রবণতা নিয়েও কথা বলেন ফারুক আহমেদ। তার মতে, কিছুটা কমলেও এখনও ফিক্সিং পুরোপুরি বন্ধ হয়নি। “প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কিছুটা হলেও ফিক্সিং কমেছে। তবে কিছু ক্লাব বাছাইপর্বে দুটি করে দল তুলেছে, এটা কী উদ্দেশ্যে করেছে তা খতিয়ে দেখা দরকার,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “পাতানো খেলা থাকলে কখনোই ভালো ক্রিকেটার আসবে না। আপনি যদি সেরা ব্যাটারকে বলেন ‘ডাক’ মারতে, সেরা বোলারকে বলেন ‘নো’ বা ‘ওয়াইড’ দিতে, তাহলে সেটা খেলা নয়। আমরা এই সংস্কৃতি বন্ধ করতে চাই। যদিও সময় লাগবে, কিন্তু টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।”

ফারুক আহমেদ স্পষ্ট করে দিয়েছেন যে, বিসিবি কোনো অনিয়মকে প্রশ্রয় দেবে না। বোর্ডের সিইও ইতোমধ্যেই দুদকের চাওয়া নথিপত্র নিয়ে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, “সত্যি কিছু পাওয়া গেলে শাস্তির ব্যাপারে আমরা দ্বিধা করব না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা