ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিশোর যে অভিনয় ‘অন্য লেভেলের’ বললেন মেহজাবীন

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৪:২৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৪:২৬:১১ অপরাহ্ন
নিশোর যে অভিনয় ‘অন্য লেভেলের’ বললেন মেহজাবীন
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে দর্শকমনে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে আফরান নিশো অভিনীত ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই পারিবারিক ও আবেগনির্ভর সিনেমাটি দেশীয় দর্শক জয় করে এখন পৌঁছেছে আন্তর্জাতিক মঞ্চেও।

ছবিটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। বিশেষ করে আফরান নিশোর অনবদ্য অভিনয় নিয়ে চলছে জোর আলোচনা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-ও সম্প্রতি ‘দাগি’ দেখে তার অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

মেহজাবীন লিখেছেন, “আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা! তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। নিশানের চরিত্রে তার আবেগ এতটাই গভীর যে দর্শকরা তা হৃদয় দিয়ে অনুভব করবেন। এই অভিনয় অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।”

সিনেমার অন্যান্য অভিনেতাদের নিয়েও মেহজাবীন মুগ্ধতা প্রকাশ করেন। তমা মির্জার অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “তমার অভিনয়ে একধরনের নীরব শক্তি আছে। তিনি তার চরিত্রে অতুলনীয় ভারসাম্য এনেছেন। প্রতিটি দৃশ্যকে তিনি গভীরতা দিয়েছেন।”

আর সুনেরাহ প্রসঙ্গে মেহজাবীন বলেন, “সে যেন এক তাজা বাতাসের শ্বাস। তার চরিত্রে এক ধরনের সাবলীল মোহ রয়েছে, যা দর্শককে আকৃষ্ট করে।”

প্রশংসার শেষ অংশে মেহজাবীন লেখেন, “ ‘দাগি’ শুধু একটি ছবি নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি গল্প বলার শক্তি ও আবেগের গভীরতা তুলে ধরে। যদি কারও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প দেখতে চান, তবে হলে গিয়ে দাগি দেখুন।”

ঈদের উৎসব পেরিয়ে এখনও সিনেমা হলে ‘দাগি’র টিকিট মিলছে না অনেক জায়গায়। প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইনই বলে দিচ্ছে— ‘দাগি’ এই ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা