ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বৈরুতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন
বৈরুতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতি
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের ভয়াবহ বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত ১৭ বার আঘাত হানা হয়। বিশেষ করে, হরাত হরেইক ও লাইলাকি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।সাধারণত, ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার আগে সতর্কবার্তা প্রদান করে, যাতে স্থানীয় বাসিন্দারা স্থানত্যাগ করতে পারে। তবে বুধবার রাতের প্রথম তিনটি হামলার ক্ষেত্রে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে রাতভর ইসরায়েলের হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।লাইলাকিতে ছয়টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আগুন লাগার পর তা অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যান বা আগুন পুরোপুরি নিভেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।

এক মাস আগেও দক্ষিণ বৈরুতের দাহিয়ে ছিল একটি জনবহুল এলাকা। কিন্তু ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে এলাকাটি। একের পর এক হামলার মাধ্যমে বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। এ অঞ্চলে হিজবুল্লাহর উল্লেখযোগ্য উপস্থিতির কারণে হামলাগুলো পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এই হামলা বৈরুতের পরিস্থিতিকে আরও জটিল ও মানবিক সংকটকে তীব্র করেছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা