ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪০ জন নিহত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০২:০৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০২:০৯:২৪ অপরাহ্ন
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪০ জন নিহত
লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরে ইসরায়েলের বিমান হামলায় ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় এসব হামলা চালানো হয়, একইসাথে বৈরুতের দক্ষিণ শহরতলিতেও একাধিক আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর এক বছরের সংঘাত চলমান রয়েছে, যা সাম্প্রতিক মাসগুলোতে আরও তীব্র হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়। বর্তমানে ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা এবং স্থল অভিযানও চালাচ্ছে। 

ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ-প্রভাবিত বৈরুতের দক্ষিণের শহরতলিসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও, পর্যাপ্ত সময় না দিয়েই আক্রমণ করা হয়। 

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, তিনি মনে করেন না যে রাজনৈতিক পদক্ষেপে এই সংঘাতের অবসান ঘটবে। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আলোচনার পথ খুলে যেতে পারে। ইতোমধ্যে সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতির কারণে এ প্রচেষ্টা ব্যর্থ হয়। 

এক বছরের সংঘাতে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে। 

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতকাল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা