ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৬:৩৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৬:৩৪:৪৬ অপরাহ্ন
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার
নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের কাছ থেকে প্রতিবেদন গ্রহণকালে এ নির্দেশনা দেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন সম্ভব, সেগুলোর বাস্তবায়ন যেন আমাদের হাত দিয়ে শুরু হয়। আমরা চাই বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুক। পৃথিবীর নারীরা আমাদের দিকে তাকিয়ে আছে, এই উদ্যোগ তাদের অনুপ্রেরণা দেবে।’

তিনি আরও বলেন, ‘এটি কেবল নারী উন্নয়নের বিষয় নয়, এটি একটি জাতীয় অগ্রগতির প্রশ্ন। এই প্রতিবেদন শুধু সরকারি দফতরে দলিল হয়ে থাকলে চলবে না, এটি বই আকারে ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেন সবাই জানতে পারে, বুঝতে পারে।’

প্রধান উপদেষ্টা জানান, এই প্রতিবেদনটি জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমেও রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে, যাতে সবাই মিলে একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তনের পথে হাঁটতে পারে।

প্রতিবেদন হস্তান্তরের সময় সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে এমন কিছু করতে চেয়েছি, যা সমাজের জন্য কল্যাণকর হবে।’

তিনি জানান, কমিশনের প্রস্তাবগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে— কিছু তাৎক্ষণিকভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারবে, কিছু পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, আর কিছু নারী আন্দোলনের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও আকাঙ্ক্ষা হিসেবে রয়ে যাবে। মোট ১৫টি খাতে এই সংস্কারের প্রস্তাবনা রাখা হয়েছে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মাহীন সুলতান, ফৌজিয়া করিম ফিরোজ, কল্পনা আক্তার, হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত