ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০২:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০২:২২:১২ অপরাহ্ন
দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের
নিজেদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলার মহাসমাবেশ থেকে এই ঘোষণা আসে। তারা জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে ঢাকামুখী লং মার্চ করবেন।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে আগারগাঁওয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শেরে বাংলা নগর মহিলা পলিটেকনিকের সামনে অবস্থান নিয়ে তারা প্ল্যাকার্ড হাতে নানা স্লোগানে মুখর ছিলেন।

আন্দোলনকারীরা বলেন, তাদের দাবিগুলো দীর্ঘদিনের এবং একেবারেই যৌক্তিক। অথচ আট মাস ধরে আন্দোলন করেও কোনো সাড়া মেলেনি। শিক্ষার্থীদের অভিযোগ, সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তারা আর সময় দিতে রাজি নন, এবার চূড়ান্ত আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া, শিক্ষার্থীরা অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বুয়েটের কিছু শিক্ষার্থী পলিটেকনিক শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন, পরিকল্পিতভাবেই পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করার পাঁয়তারা চলছে।

এর আগে, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন, এবং মামলায় জড়িতদের চাকরিচ্যুতিসহ ছয় দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা। সমাবেশ থেকে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম