ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ফ্ল্যাট বুক করেছি, পরের বছর বিয়ে করতে পারব : বনি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৬:০৪ অপরাহ্ন
ফ্ল্যাট বুক করেছি, পরের বছর বিয়ে করতে পারব : বনি
টলিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রে। ২০১৪ সালে 'বরবাদ' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’-র মতো সিনেমা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন বনি। তিনি বলেন, “এত বছরের ক্যারিয়ারে আমাকে নিয়ে সিরিয়াস কোনও চরিত্রের কথা কেউ ভাবেননি। অনেকে মনে করেন, বনি, অঙ্কুশ, যশরা শুধু কমার্শিয়াল ছবিতেই মানানসই। কিন্তু আমাদেরও তো সারভাইভ করতে হয়। তাই ভালো কমার্শিয়াল ছবি করছি। এর মানে এই নয় যে, আমি ভিন্ন ধারার ছবি করতে পারি না বা করতে চাই না।”

এছাড়া, দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখার্জিকে নিয়েও কথা বলেন তিনি। বনির ভাষায়, “কিছু মাস আগেও চিত্রটা এমন ছিল না। আমরা খারাপ সময়ও একসঙ্গে দেখেছি। এখন ভালো সময় দেখছি। একে অপরের অ্যাচিভমেন্ট উদযাপন করি। সেই বোঝাপড়াই আমাদের সম্পর্ককে দশ বছর পর্যন্ত টিকিয়ে রেখেছে।”

সম্পর্কে ওঠা-পড়ার প্রসঙ্গে বনি বলেন, “আমরা দু’জনেই ইগোকে জায়গা দিইনি। ভালোবাসা ছিল বলেই আবার এক ছন্দে ফিরেছি।”

দশ বছরের সম্পর্কের পরে বিয়ে নিয়ে পরিকল্পনা কি? উত্তরে বনি বলেন, “খুব বেশি দেরি নেই। আমরা দু’জনেই খুব বেশি দেরি করতে চাই না। সবে একটা ফ্ল্যাট বুক করেছি। সবকিছু রেডি হলে আশা করছি আগামী বছরের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। দেখা যাক, কী হয়!”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা