ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৬:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৬:০৪:৪৩ অপরাহ্ন
আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় আবারও ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৯ এপ্রিল) দেশটির অন্তত ৪০০টি স্থানে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় লাখ লাখ মার্কিন নাগরিক। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো, অযৌক্তিক শুল্কারোপসহ ট্রাম্প প্রশাসনের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রজুড়ে অসন্তোষের জন্ম দিয়েছে।

নিউইয়র্কে পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত মানুষ। সেখান থেকে ম্যানহাটনের রাস্তায় মিছিল শুরু হয়। হাতে যুক্তরাষ্ট্রের পতাকা ও প্রতিবাদী পোস্টার নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ছিল, "No Kings in America" — মার্কিন গণতন্ত্রে কোনো স্বৈরশাসকের ঠাঁই নেই, সেই বার্তাই দিতে চেয়েছেন তারা।

শিকাগো, ওয়াশিংটন ডিসি সহ আরও বহু শহরের রাস্তাও মুখরিত হয় একই সুরে। বিশেষ করে হোয়াইট হাউসের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন, যারা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক স্লোগান ও প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের কেউ কেউ ট্রাম্পকে "ফ্যাসিস্ট" আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সাথেও তুলনা করেন।

বিক্ষোভের অন্যতম লক্ষ্যবস্তু ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। তাকে ‘ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক গোষ্ঠীর অংশ’ বলে অভিযোগ তোলেন অনেকে।

এই কর্মসূচির ডাক দেয় ‘৫০৫০১’ নামের একটি সংগঠন, যারা চেয়েছিল যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে। তাদের আহ্বানে দেশজুড়ে ৪০০টিরও বেশি স্থানে একযোগে বিক্ষোভ হয়।

এর আগে মাত্র দুই সপ্তাহ আগেও ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ আন্দোলনে উত্তাল হয়েছিল যুক্তরাষ্ট্র। ধারাবাহিক এসব আন্দোলনে স্পষ্ট হয়ে উঠছে, ট্রাম্পের প্রশাসনিক সিদ্ধান্ত এবং নীতির বিরুদ্ধে মার্কিন জনমত ক্রমেই প্রতিবাদমুখর হয়ে উঠছে।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার