ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৬:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৬:০৬:৪৬ অপরাহ্ন
এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-কে বেসরকারি বা বিদেশি মালিকানায় হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত। বিষয়টি নিয়ে রোববার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির শাহাজান চৌধুরী বলেন, “বিদেশি বা বেসরকারি মালিকানায় এনসিটি পরিচালিত হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং বন্দর কর্তৃপক্ষের কর্তৃত্ব হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এই টার্মিনাল থেকে অর্জিত মুনাফা বিদেশে চলে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শাহাজান চৌধুরী জানান, এনসিটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হওয়াই সবচেয়ে উপযুক্ত। এটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে তিনি বলেন, “বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা না করলে কঠোর আন্দোলনে নামবে জামায়াত।”

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতারাও আশঙ্কা প্রকাশ করেন, এনসিটির মালিকানা বিদেশি বা বেসরকারি হাতে চলে গেলে দেশের বাণিজ্যিক স্বার্থ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা