ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৬:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৬:২০:১৫ অপরাহ্ন
পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল
প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ত্যাগী ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ এপ্রিল) বিকেলে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এই সময়ে যারা পারভেজের মতো একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা কখনোই দেশের পরিবর্তনের আন্দোলনের অংশ হতে পারে না।"

তিনি আরও বলেন, "যারা বিভক্তি সৃষ্টি করতে চায়, তারা এই দেশের মঙ্গল চায় না। বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ করছে, কিছু নির্ধারিত বিষয়ও আজ অনিশ্চিত হয়ে উঠেছে।"

সমাধানের পথ হিসেবে আলোচনার উপর গুরুত্ব দিয়ে ফখরুল বলেন, "সব রাজনৈতিক দলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা।"

আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, "আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের প্রতিনিধিত্বকারী একটি সরকার নির্বাচন মাধ্যমে পাবো।"

তিনি সতর্ক করে বলেন, "আমাদের সজাগ থাকতে হবে। সংগ্রাম এখনও শেষ হয়নি। গণতান্ত্রিক উত্তরণ হয়নি, এখনও একটি নির্বাচিত সরকার পাইনি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা