ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৩:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৩:১৯:৫৩ অপরাহ্ন
বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বনানী ১১ নম্বর ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, গুলশানের বিভিন্ন সড়কে কিছু ব্যক্তি রিকশা চলাচলে বাধা দিচ্ছেন এবং রিকশার ওপর হামলা চালাচ্ছেন। একাধিক ভিডিওতে রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য দেখা যায়।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোফিজুল ইসলাম জানান, “ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটি যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদেই রিকশাচালকরা আন্দোলনে নেমেছেন।”

বনানী থানার পরিদর্শক একেএম মঈন উদ্দিন জানান, “আমরা রিকশাচালকদের সঙ্গে কথা বলছি, শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

১৯ এপ্রিল থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ডিএনসিসির অঞ্চল-৩ এর জোনাল নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক বলেন, “ঢাকা উত্তরের প্রধান সড়কে মোটরচালিত ও প্যাডেল রিকশা—উভয়ই নিষিদ্ধ। গুলশান ও বনানী সোসাইটির দেওয়া পরিচয়পত্রের ভিত্তিতে যে রিকশা চলছিল, সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে।”

তিনি আরও জানান, রিকশার লাইসেন্স ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ জানিয়েছেন, ‘ট্র্যাপার’ স্থাপন এবং অভিযান চালিয়ে প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা সরানো হবে।

২০২৩ সালের নভেম্বর মাসে হাইকোর্ট ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও, সুপ্রিম কোর্টের চেম্বার আদালত পরে সেই আদেশে স্থিতাবস্থা জারি করেন। ট্রাফিক আইন লঙ্ঘন, যানজট ও দুর্ঘটনার হার বৃদ্ধির কারণেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তবে রিকশাচালক ও মালিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশাই তাদের প্রধান জীবিকার উৎস। এই নিষেধাজ্ঞা তাদের অর্থনৈতিকভাবে বিপন্ন করে তুলছে।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার মধ্যে বড় একটি অংশ ব্যাটারিচালিত। এমনকি, বহু পুরোনো প্যাডেল রিকশাও এখন ব্যাটারি ও মোটর সংযুক্ত করে অটোরিকশায় রূপান্তরিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা