ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৩:৪৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৩:৪৫:২০ অপরাহ্ন
৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস
বিশ্বের কোটি কোটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। আজ সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বিবিসি’র।

ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফ্যারেল শোকবার্তায় জানান, "প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস ইহলোক ত্যাগ করেছেন। তার সমগ্র জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় উৎসর্গিত।"

গতকাল রবিবার (২০ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। হুইলচেয়ারে বসে তিনি ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে বলেন, "প্রিয় ভাই ও বোনেরা, শুভ ইস্টার।" তবে ঐতিহ্যবাহী ইস্টারের ভাষণটি তার এক সহযোগী পড়ে শোনান।

পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকার প্রথম পোপ, যিনি আর্জেন্টিনার কার্ডিনাল হোর্হে মারিও বারগোলিও হিসেবে ২০১৩ সালে পোপ নির্বাচিত হন।

তিনি ছিলেন জেসুইট সংঘের প্রথম সদস্য যিনি পোপ হন, এবং ইউরোপের বাইরে থেকে আসা প্রথম পোপ (৭৪১ সালের গ্রেগরি তৃতীয়ের পর)। গির্জায় সংস্কার, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ-সচেতন বার্তা প্রচারের কারণে তিনি সব মহলে সমাদৃত ছিলেন।

পোপদের শেষকৃত্য সাধারণত জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তবে পোপ ফ্রান্সিস তার জীবদ্দশাতেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তার শেষকৃত্য হয় সরলভাবে।
তিনটি কফিনের পরিবর্তে তাকে রাখা হবে দস্তার স্তরযুক্ত একটি সাধারণ কাঠের কফিনে।

তিনি হবেন এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ, যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তাকে সমাহিত করা হবে রোমের সেন্ট মেরি মেজর বাসিলিকায়—চারটি প্রধান পাপাল বাসিলিকার অন্যতম।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা