ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৪:০১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৪:০১:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত


বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর (সেভেন সিস্টার্স) সঙ্গে মূল ভূখণ্ডের রেল সংযোগ প্রকল্পগুলো স্থগিত করেছে ভারত। 'রাজনৈতিক অস্থিরতা' ও 'শ্রমিক নিরাপত্তার ঝুঁকি'কে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এতে প্রায় ৫ হাজার কোটি রুপি ব্যয়ের প্রকল্প থেমে গেছে।

ভারতের এই সিদ্ধান্তে আখাউড়া-আগরতলা সীমান্ত রেল সংযোগ, কুলাউড়া-শাহবাজপুর রেলপথ, খুলনা-মোংলা বন্দর রেলপথ এবং ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সম্প্রসারণ প্রকল্প সরাসরি প্রভাবিত হয়েছে। একই সঙ্গে আরও পাঁচটি সম্ভাব্য রেল প্রকল্পের জরিপ কাজও স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশের ওপর নির্ভরতা কমাতে ভারত এখন ভুটান ও নেপাল হয়ে রেল সংযোগ গড়ে তোলার পরিকল্পনা করছে। প্রস্তাবিত এই প্রকল্পে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপি ব্যয় ধরা হচ্ছে। সূত্র বলছে, গলগালিয়া–ভদ্রপুর এবং বিরাটনগর–নিউ মাল পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে।

এছাড়া শিলিগুড়ি করিডোর বা 'চিকেন নেক' অঞ্চলের ওপর নির্ভরতা কমাতে উত্তরপ্রদেশ ও বিহারে রেল লাইনের ডাবলিং ও কোয়াড্রুপলিং এবং পশ্চিমবঙ্গ ও বিহার সংযোগ বাড়ানোর জন্য নতুন রেলপথ তৈরির কাজও পরিকল্পনায় রয়েছে।

বাংলাদেশ হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রেল সংযোগ স্থাপনের প্রকল্পগুলো সীমান্ত বাণিজ্য, লজিস্টিক সুবিধা এবং আঞ্চলিক সংযুক্তি বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মোংলা বন্দরের রেল সংযোগ এবং আখাউড়া-আগরতলা প্রকল্পের মাধ্যমে আসাম ও ত্রিপুরার সঙ্গে পণ্য পরিবহন সহজ হওয়ার কথা ছিল।

২০২৪ সালে বাংলাদেশ ছিল ভারতের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন ডলার। এই প্রেক্ষাপটে রেল সংযোগ প্রকল্পগুলোর স্থগিতাদেশ দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা