ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৪:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৪:২৭:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে গভর্নর ইউবোকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এত কাছাকাছি, অথচ এত দূরে। চলুন, এই ব্যবধান ঘুচিয়ে ফেলি।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীন ভবিষ্যতে শুধু ভালো প্রতিবেশী নয়, আরও ঘনিষ্ঠ অংশীদার হয়ে উঠবে।

চীনে তার সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে ইউনূস বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। তিনি প্রেসিডেন্ট শি জিনপিং-এর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।

গভর্নর ইউবো বলেন, তার সফরের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করা। ইউনান প্রদেশ দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় উভয় পক্ষ স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও যুব বিনিময়সহ নানা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

গভর্নর জানান, ইউনান প্রদেশের একটি ব্যাংক অধ্যাপক ইউনূস প্রবর্তিত ক্ষুদ্রঋণ পদ্ধতি গ্রহণ করেছে এবং এতে স্থানীয় মানুষ উপকৃত হচ্ছেন। তিনি আরও বলেন, পেশাগত প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং কৃষিপণ্য বাণিজ্যেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

বৈঠকে বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে চারটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। একইসঙ্গে চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা একে অপরের প্রকৃত বন্ধু হয়ে কাজ করতে চাই, যাতে দুই দেশ একযোগে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত