ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:১০:০৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে নেওয়া দুইশ কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের গত তিন বছরে প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকা করে চারটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলোর লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। তবে এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

দুদক বলছে, প্রকল্পের নামে কেবল নামমাত্র সভা-সেমিনারের আয়োজন করা হয়, যেগুলোর ছবি তুলে কার্যক্রমের প্রমাণ দেখানো হয়েছে। এসব কর্মকাণ্ডের পেছনে ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। আবার দেখা গেছে, অখ্যাত ও অপরিচিত কিছু ব্যক্তিকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করানো হয়েছে, যার মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ যাচাই করতেই আজ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। সংস্থাটি জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের নথিপত্র, অর্থ ব্যয়ের হিসাব ও অন্যান্য দলিলপত্র খতিয়ে দেখা হচ্ছে।

দুদক মনে করছে, প্রকল্পগুলোর পেছনে যে উদ্দেশ্য ছিল, বাস্তবে তা পূরণ হয়নি। বরং অনিয়মের মাধ্যমে একটি বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযানের ফলে প্রাথমিকভাবে লুটপাটের প্রমাণ মিলেছে বলেও ইঙ্গিত দিয়েছে দুদক।

এই প্রকল্পগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মুক্তিযুদ্ধের মতো গৌরবময় বিষয়কে ঘিরে এ ধরনের দুর্নীতির অভিযোগ উঠায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম