ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:১১:৪৫ অপরাহ্ন
আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই
আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক ও জাতীয় দলের সাবেক তারকা হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মার্কিন ম্যাগাজিন ব্যারন্স এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়।

ব্যতিক্রমী খেলার ধরণে পরিচিত গাত্তি ছিলেন আর্জেন্টিনার ফুটবলের এক উজ্জ্বল নাম। সাহসী এবং উদ্ভটভাবে ঝুঁকিপূর্ণ খেলার স্টাইলের জন্য তাকে ‘এল লোকো’ বা ‘পাগল’ নামে ডাকা হতো। মাঠে তার উপস্থিতি ছিল একদম আলাদা—গোলবার ছেড়ে প্রায় মাঝমাঠ পর্যন্ত চলে আসতেন আক্রমণ ঠেকাতে, যা তার সময়ে খুব কমই দেখা যেত।

গাত্তি আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি মোট ৭৬৫টি ম্যাচ খেলেছেন। ১৯৬২ সালে ক্যারিয়ার শুরু করে ১৯৮৮ সাল পর্যন্ত পেশাদার ফুটবলে সক্রিয় ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে খেলেছেন ১৮টি ম্যাচ। যদিও বিশ্বকাপে তার অংশগ্রহণ সীমিত ছিল, তবুও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবস্থান বিশেষ জায়গায়। তার খেলার স্টাইল পরবর্তীকালে অনেক গোলরক্ষককেই অনুপ্রাণিত করেছে।

হুগো গাত্তির মৃত্যুতে বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ফুটবলপ্রেমীরা স্মরণ করছেন এক বর্ণময় চরিত্র, যিনি গোলবারে দাঁড়িয়ে ছিলেন সাহস, উন্মাদনা আর কৌশলের প্রতীক হয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা