ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:১৩:৩৪ অপরাহ্ন
পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব
দুর্নীতি, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়ে বিভিন্ন দেশে পালিয়ে থাকা সাবেক আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যাদের বিরুদ্ধে দুর্নীতি, খুনসহ যেকোনো অপরাধের অভিযোগ রয়েছে, তাদের প্রত্যাবাসন আমরা চাই। দেশের আইনের মুখোমুখি করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।”

প্রেস সচিব আরও বলেন, “এরা দেশের টাকা চুরি করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে। তাদের ফেরানো আমাদের দায়িত্ব—এটা আমরা করবই। অনেকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ আছে, তাদের কেউই রেহাই পাবে না।”

নারী সংস্কার কমিশনের বিষয়ে ইসলামপন্থি দলগুলোর আপত্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি একটি প্রস্তাবনা। তা ঐকমত্য কমিশনে যাবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোন অংশ গ্রহণযোগ্য হবে, আর কোন অংশ বাদ যাবে, তা রাজনৈতিক আলোচনা থেকেই নির্ধারিত হবে।”

বিদেশে বাংলাদেশের শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কাতারসহ আরও কয়েকটি শ্রমবাজার সম্প্রসারণ এবং উচ্চ বেতনের কর্মসংস্থানের বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ