ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

জুনে অনিশ্চিত সাফ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:২৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:২৬:১৫ অপরাহ্ন
জুনে অনিশ্চিত সাফ
চলতি বছরের জুনের তৃতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ—এই সময়টিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। তবে সময় গড়ালেও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। খেলোয়াড় নিবন্ধনসহ কোনো প্রস্তুতিও শুরু হয়নি। ফলে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সাফের সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ভেন্যু এখনো চূড়ান্ত নয়। মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। তিনি বলেন, “সাফের কংগ্রেস সভা ২৪ মে নেপালের কাঠমান্ডুতে বসবে। তার আগ পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।”

সিনিয়র জাতীয় দলের টুর্নামেন্ট আয়োজনের জন্য কমপক্ষে দুই মাস সময় প্রয়োজন। ফলে ২৪ মে পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে থাকলে জুনে সাফ আয়োজন প্রায় অসম্ভব।

প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে একক ভেন্যুতে ফিরেছে সাফ। ভারত ও বাংলাদেশ ছিল পছন্দের তালিকায়, কিন্তু নানা কারণে তারা পিছিয়ে পড়ে। শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করলেও সেটিও এখন অনিশ্চিত। যদিও শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল পেজে স্বাগতিক হিসেবে নিজেদের ঘোষণা দেয়, এখন তারাও অপেক্ষমাণ।

মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের সম্মতি ছাড়া সাফ আয়োজন সম্ভব নয়। তারা ভারত ও বাংলাদেশকে না পাওয়ায় কিছুটা পিছিয়ে গেছে। এই দ্বিধা-দ্বন্দ্বই জুনে সাফ না হওয়ার অন্যতম কারণ বলে জানা গেছে।

এছাড়া, দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আনোয়ারুল হক হেলালের পদত্যাগ এবং নতুন সাধারণ সম্পাদক পুরুষত্বম ক্যাটেলের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় সংগঠনেও দেখা দিয়েছে স্থবিরতা।

বাংলাদেশের পরিকল্পনায় ছিল ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচের পর সাফে অংশ নেওয়া। জুনে সাফ না হলে সেই পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আসতে পারে। এখন ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া বাংলাদেশের সামনে নির্ধারিত কোনো সূচি নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী