ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০২:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০২:০২:৪০ অপরাহ্ন
বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “ইউক্রেন ইতোমধ্যে বেসামরিক স্থাপনায় হামলা না করার অঙ্গীকার দিয়েছে। এখন সময় এসেছে মস্কো থেকে একই ধরনের স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়ার।”

তিনি রাশিয়াকে মিসাইল ও দূরপাল্লার ড্রোন হামলা বন্ধ করার তাগিদ দিয়ে বলেন, এসব হামলা অব্যাহত থাকলে যুদ্ধের পরিণতি হবে আরও ভয়াবহ।

তিনি আরও বলেন, “এই মুহূর্তে বাস্তবসম্মত ও স্থায়ী যুদ্ধবিরতি অত্যন্ত প্রয়োজন।”
প্যারিস ও লন্ডনে অনুষ্ঠেয় আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতির বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।

জেলেনস্কি বলেন, “রাশিয়ার হিংসা থামানো এখন তাদের দায়িত্ব। মস্কো যদি নিরব থাকে, তাহলে এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে।”

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়