ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৪:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৪:৩৫:১৩ অপরাহ্ন
তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’
বাংলাদেশে  তরুণদের গবেষণায় আগ্রহী করে তুলতে সোমবার দুপুরে গুলশানে টপ স্কলার সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায়, ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব  বাংলাদেশের’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতেকলমে গবেষণা শেখানোর জন্য ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট  প্রোগ্রাম, নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে। এ প্রোগ্রামের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে তা তুলে ধরা হয়।

এ সময় ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব  বাংলাদেশের’ এর প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন,পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার বিকল্প নাই। গবেষণা একজন মানুষের চিন্তার পরিবর্তন আনে যার মাধ্যমে রাষ্টের গুনগত পরিবর্তন সম্ভব ।

পাশাপাশি ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব  বাংলাদেশের’এর ডিরেক্টর ডা. তৃণা ইসলাম বলেন, আমাদের দেশের তরুনরা খুবই মেধাবী শুধু একটু সুযোগ পেলেই তারা বিভিন্ন বিষয়ে গবেষণায় পারদর্শী হয়ে উঠবে। অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, সঠিক গাইড লাইন পায় না বলেই তারা আগ্রহ হারিয়ে ফেলে

ডা. তৃণা বলেন, আমাদের প্রতিষ্ঠান সবসময় গবেষণার পথে বাধা দূর করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তরুনদের পাশে থাকবে। তিনি বলেন ইতিমধ্যে আমরা ১০ হাজার গবেষক এবং দশটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল প্রস্তুত করেছি।


‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট  প্রোগ্রামে এর রিসার্চ এ্যসোসিয়েট বাকি বিল্লাহ বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা