ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৪:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৪:৩৮:২২ অপরাহ্ন
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের দিন-ক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভ্যাটিকান। আগামী শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই অন্ত্যেষ্টিক্রিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চার্চের শীর্ষ ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

শেষকৃত্যের শেষে তিনি পাঠ করবেন ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’। এই প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, যিনি জর্জ মারিও বার্গোগলিও নামে জন্মগ্রহণ করেন, আর নেই। সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভ্যাটিকান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে পোপ ফ্রান্সিসের বয়স হয়েছিল ৮৮ বছর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা