ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৪:৫৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৪:৫৮:০৫ অপরাহ্ন
দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়ে বিশ্বনেতাদের প্রতি প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “বাংলাদেশে দেখা গেছে এক ঐতিহাসিক তরুণ-নেতৃত্বাধীন গণআন্দোলন, যা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ থেকে পরিণত হয় সুবিচার, সুশাসন ও জবাবদিহিতার এক দেশব্যাপী আন্দোলনে। এটি ছিল এক প্রজন্মের জোরালো দাবি—মর্যাদা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের পক্ষে।”

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।”

বিশ্বব্যাপী চলমান সংকটের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন এক পৃথিবী রেখে যেতে হবে, যা হবে সমৃদ্ধ, সহনশীল, সবুজ ও টেকসই—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠবে সর্বজনীন স্থায়িত্ব।”

তিনি কাতার সরকারের প্রশংসা করে বলেন, “টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে কাতার যে দৃষ্টিভঙ্গি ও সংকল্প দেখিয়েছে, তা অনুকরণীয়।”

এসময় সম্মেলন ৬টি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেগুলো হলো— আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, সামাজিক ব্যবসা প্রসার, তরুণদের নেতৃত্বে প্ল্যাটফর্ম সৃষ্টি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব পালনে সহযোগিতা এবং শূন্য-লাভ নির্ভর সামাজিক ব্যবসা ও শূন্য বর্জ্য নির্ভর জীবনধারার প্রচলন।

তিনি বলেন, “এই উদ্যোগগুলোই হতে পারে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও টেকসই ভবিষ্যতের পথপ্রদর্শক।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী