ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আগামী দুই দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ অবস্থায় বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এক বিবৃতিতে জানান, সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি কলেজের স্থাপনায় হামলা হয়েছে, শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে—এই বিষয়গুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

তিনি আরও বলেন, “মারামারি করে কোনো সমস্যার সমাধান হবে না। এতে শুধু কলেজের স্থাপনা ও শিক্ষার্থীদের ক্ষতি হয় না, আশপাশের পরিবেশও অশান্ত হয়ে পড়ে।”

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, “ছাত্রদের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে ১৫ এপ্রিলও একই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন উত্তেজনা আগেও দেখা গেছে, যা প্রায় সময়ই সহিংসতায় রূপ নেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা