ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫১:০৩ অপরাহ্ন
এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত
মালদ্বীপের নৌবাহিনীকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ অনুদান হিসেবে দিচ্ছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ‘টিসিজি ভলকান (P-343)’ নামে দোয়ান-শ্রেণির একটি দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই মালদ্বীপে হস্তান্তর করা হবে। যুদ্ধজাহাজটি জুলাই মাসে মালদ্বীপের নৌবাহিনীতে কমিশন করার কথা রয়েছে।

তুরস্কের এই অনুদানকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচক হিসেবে দেখা হচ্ছে।

তুরস্ক জানায়, যুদ্ধজাহাজটি মালদ্বীপে পাঠানোর আগে ডক ল্যান্ডিং শিপের মাধ্যমে পরিবহন করা হবে। ইতোমধ্যে মালদ্বীপের নৌ-সেনাদের জন্য দুই সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম তুরস্কেই শুরু হয়েছে, যা চলবে ৯ মে পর্যন্ত। এ প্রশিক্ষণে যুদ্ধজাহাজটির বিভিন্ন সিস্টেম পরিচালনা শেখানো হচ্ছে।

‘টিসিজি ভলকান (P-343)’ ১৯৮১ সালে তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হওয়া জাহাজগুলোর মধ্যে একটি। এটি হারপুন অ্যান্টি-শিপ মিসাইলসহ বিভিন্ন সমরাস্ত্রে সজ্জিত। প্রায় ৪৩৬ টনের এ জাহাজটি ৫৮.১ মিটার লম্বা এবং সর্বোচ্চ ৩৬ নট (৬৭ কিমি/ঘণ্টা) গতিতে চলতে সক্ষম। এটি ১,০৫০ নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে।

যদিও জাহাজটি তুলনামূলকভাবে পুরনো, তবে উপকূলীয় প্রতিরক্ষা, টহল মিশন ও দুর্যোগকালীন উদ্ধার অভিযানে এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করছে বিশ্লেষকরা। সম্প্রতি এটি ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

তুরস্কের এই অনুদানের ফলে মালদ্বীপের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। ৯ লাখ বর্গকিলোমিটারের বেশি বিস্তৃত অর্থনৈতিক জলসীমা রক্ষার দায়িত্ব থাকা মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এতদিন সীমিত ক্ষমতার নৌযানের ওপর নির্ভর করছিল। ভলকান হবে তাদের প্রথম বড় ও সশস্ত্র যুদ্ধজাহাজ।

তবে, অনেকে মনে করছেন, জাহাজটির বয়সজনিত কারণে রক্ষণাবেক্ষণের খরচ মালদ্বীপের স্বল্প প্রতিরক্ষা বাজেটে চাপ তৈরি করতে পারে।

এই প্রতিরক্ষা সহযোগিতা ভারতীয় কূটনৈতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। মালদ্বীপ ভারতের দক্ষিণ উপকূলের কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের পাশে অবস্থিত হওয়ায়, এই অঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা নীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বিশ্লেষকরা বলছেন, মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর শাসনামলে দেশটি চীন ও তুরস্কের দিকে ঝুঁকে পড়েছে, যা ঐতিহ্যগতভাবে ভারতের প্রভাবাধীন পররাষ্ট্রনীতির দিক থেকে একটি বড় মোড়।

তুরস্কের সঙ্গে মালদ্বীপের আরও বড় পরিসরের প্রতিরক্ষা চুক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৩২.৪ মিলিয়ন ডলারে ৩৫টি স্বল্পপাল্লার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা। সমালোচকদের মতে, এসব চুক্তি ‘ফ্রি অনুদান’-এর আড়ালে দীর্ঘমেয়াদি সামরিক নির্ভরতা তৈরি করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে