ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫৬:১৬ অপরাহ্ন
বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে
বর্ষা মৌসুম সামনে রেখে সম্ভাব্য ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশান-২ নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এসব তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির আওতাধীন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মোহাম্মদ এজাজ জানান, ডিএনসিসির সব নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট চালুর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “এ বছর গরমের আগেই বৃষ্টি শুরু হয়েছে। এতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। বাসাবাড়িতে এডিস মশার লার্ভা জন্মায়, কিন্তু নিরাপত্তার কারণে আমাদের কর্মীরা সেখানে প্রবেশ করতে পারে না। তাই সবাইকে সচেতন হতে হবে। বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে।”

এজন্য আগামী সপ্তাহ থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে তিনি বলেন, “ক্যাম্পেইনের এক সপ্তাহ পর যদি কোথাও লার্ভা পাওয়া যায়, তাহলে জরিমানা করা হবে।”

মশক নিধনে ডিএনসিসির নিজস্ব টিম তৈরির বিষয়ে প্রশাসক বলেন, “আগে থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে কাজ করত। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এই কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নিয়েছি।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ের কর্মীদের প্রাপ্য বিল দেওয়া হয় ১৭-১৮ হাজার টাকা, কিন্তু তারা পান মাত্র ৬-৮ হাজার। এই অনিয়ম বন্ধে সিদ্ধান্ত নিয়েছি—তাদের বিল সরাসরি ব্যাংকে পাঠানো হবে।”

অভিযোগ জানাতে নাগরিকদের উৎসাহিত করে তিনি বলেন, “আমাদের ওয়েবসাইটে কর্মীদের নাম ও নম্বর দেওয়া হয়েছে। কাজ না করলে জানালে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন