ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:৫৮:২১ অপরাহ্ন
মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে তারা এই অবরোধ শুরু করেন। এতে ওই এলাকা এবং আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, গত রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা প্রতিবাদে নামেন এবং সড়ক অবরোধ করেন।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনরত শ্রমিকদের শান্ত করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। চ্যানেল ২৪ অনলাইনের কাছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার পর থেকে প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি—এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্থায়ীভাবে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কোনো মন্তব্য বা আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন অনেকে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় এখনও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন