ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১১:৪২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১১:৪২:০৮ পূর্বাহ্ন
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে মামলার প্রক্রিয়া শুরুর সময়ের দ্রুততা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।  

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালত মন্তব্য করে বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তড়িঘড়ি করে মামলা দায়েরের পদক্ষেপটি যথাযথ ছিল না।  


আওয়ামী লীগ সরকারের সময় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের ছয় কর্মকর্তাসহ ড. ইউনূসের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। মামলার অন্য আসামিরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলাটি করেন। পরে ২০২৪ সালের ৮ জুলাই মামলার অভিযোগ গঠন প্রশ্নে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ অভিযুক্তরা। কিন্তু হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়।  


এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে লিভ টু আপিল করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা। এরই মধ্যে মামলাটি প্রত্যাহারের জন্য দুদকের পক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর আবেদন করলে ২০২৪ সালের ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ মামলাটি প্রত্যাহার করে নেয়।

তবে আপিলকারীদের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন জানান, বিচারিক আদালতে মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও আপিলকারীদের অবহিত না করেই মামলাটি প্রত্যাহার করা হয়, যা আইনের লঙ্ঘন।  

সবশেষে আপিল বিভাগের শুনানি শেষে বুধবার মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করা হয়, যা ড. ইউনূস ও তাঁর সহকর্মীদের জন্য বড় আইনি স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা