ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৩:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৩:২২:৪৭ অপরাহ্ন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়
দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে।নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’
 
স্বচ্ছ রাজনীতি করে বলেই বার বার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যান্সার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে।‘একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো-- সেটা হবে না’, যোগ করেন জামায়াতের আমির।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা