ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কাশ্মিরে হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরলেন মোদি

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:৩২:২৩ অপরাহ্ন
কাশ্মিরে হামলার কারণে সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরলেন মোদি
 জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পূর্বনির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দিল্লি ফিরেছেন।তিনি গতকাল মঙ্গলবার দু’দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন।


ভারতশাসিত পহেলগামের এ হামলাকে তিনি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘এই হামলার জন্য যারা দায়ী, তাদেরকে ছাড়া হবে না।’দিল্লিতে ফিরেই নরেন্দ্র মোদি একটি জরুরি বৈঠকে বসেন এবং পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নেন।ভারতীয় বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মিরে পৌঁছেছেন।



ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে মহারাষ্ট্র ও কর্নাটক থেকে পর্যটকদের একটি দল সেখানে গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার