ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা

সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেল মোদির বিমান

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫৪:২১ অপরাহ্ন
সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেল মোদির বিমান
ভারত অধিকৃত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনার পর বুধবার (২৩ এপ্রিল) সৌদি আরব থেকে ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে।বিপরীতে বিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ে গুজরাট থেকে ভারতের আকাশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

 
দু’দিনের সফরে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হন মোদি। এরপরই কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি) সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। হামলার প্রেক্ষিতে মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে ফেরার পথে মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।
 

 
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন। কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়।

 
বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা।মোদির সফরসূচি অনুযায়ী জানা যায়, বুধবার রাতে তার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়ামাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
 

 
পাশাপাশি কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ।
 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে