ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কাশ্মিরে হামলা: তিন জঙ্গির স্কেচ প্রকাশ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৩:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৩:২৯:০৮ অপরাহ্ন
কাশ্মিরে হামলা: তিন জঙ্গির স্কেচ প্রকাশ
ভারতের কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গোটা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরদিন, বুধবার (২৩ এপ্রিল) দেশটির নিরাপত্তা সংস্থাগুলো তিনজন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই লস্কর-ই-তৈয়বা’র সঙ্গে জড়িত এবং অন্তত দুইজন বিদেশি।

এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা’র ছদ্ম সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। হামলার পরপরই দিল্লি ও মুম্বাইসহ বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাংবিধানিক দায়িত্ব পালনে কাশ্মিরে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্সে দেওয়া পোস্টে অমিত শাহ বলেন, ‘ভারী হৃদয়ে পেহেলগামের সন্ত্রাসী হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানালাম। ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার দোষীরা রেহাই পাবে না।’

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চলমান সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে এসেছেন। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।

অন্যদিকে, নিহতদের মরদেহ নিজ নিজ রাজ্যে পাঠানো হচ্ছে। জম্মু ও কাশ্মিরে আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এয়ারলাইনগুলোকে ভাড়া নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে।

বেঁচে ফেরা কয়েকজন পর্যটক জানান, হামলাকারীরা হঠাৎ এসে অতর্কিতভাবে গুলি চালায়। এক পর্যটক বলেন, ‘ওরা কোনো কথাবার্তা ছাড়াই গুলি চালাতে শুরু করে, বিশেষ করে পুরুষদের টার্গেট করে। চোখের সামনে সব কিছু শেষ হয়ে গেল।’

বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক বছরে হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম