ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ , ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা সৌদি যুবরাজের বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হরমুজ প্রণালীর আংশিক বন্ধ করলো ইরান গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের প্রতিমন্ত্রীর শপথ নিলেন বিএনপির সর্বকনিষ্ট এমপি পুতুল বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে কোন বিভাগ, কম কোথায় বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৩ নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন

ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৩:৩০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৩:৩০:৫৩ অপরাহ্ন
ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনার পর তৃতীয়বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে উভয় পক্ষ। আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এই আলোচনার তৃতীয় ধাপ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বুধবার (২৩ এপ্রিল)।

রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। দুই পক্ষ সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আলোচনা প্রসঙ্গে আরাগচি বলেন, ‘আশাবাদীও নই, হতাশও নই—আমরা বাস্তববাদী অবস্থানে রয়েছি।'
তিনি আরও বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, এবং এটি বজায় রাখার অধিকার ইরানের রয়েছে।’

অন্যদিকে, পশ্চিমা দেশগুলো মনে করে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক