ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অধিনায়ক হোপের ওপর ক্ষোভ, মাঠ থেকে বেরিয়ে গেলেন জোসেফ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৩:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৩:৪০:৫৭ অপরাহ্ন
অধিনায়ক হোপের ওপর ক্ষোভ, মাঠ থেকে বেরিয়ে গেলেন জোসেফ
ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা খুবই বিরল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ তার অধিনায়ক শাই হোপের প্রতি ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে চলে যান। 

ঘটনার শুরু ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে, যখন জোসেফ এবং অধিনায়ক হোপের মধ্যে কোনো একটি সিদ্ধান্তে মতবিরোধ দেখা দেয়। 

জোসেফ তখন হাতের ইশারায় কিছু একটা দেখাচ্ছিলেন, যা দেখে ধারাভাষ্যকাররাও বুঝতে পারেন যে তিনি অসন্তুষ্ট। এর মধ্যেই সেই ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করেন জোসেফ। তবে উইকেট শিকারের পরও কোনো উদযাপন না করে বরং মাঠে ঢুকে পড়া কিছু সতীর্থের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

ওভার শেষেই জোসেফ মাঠ ছেড়ে চলে যান, এবং কোচ ড্যারেন স্যামি চেষ্টা করেও তাকে শান্ত করতে ব্যর্থ হন। ধারাভাষ্যকারেরা এ সময় অধিনায়ককে সম্মান জানানোর কথা বলছিলেন।

তবে এক ওভার পর জোসেফ আবার মাঠে ফিরে আসেন। তিনি পরে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন।

ম্যাচ শেষে অধিনায়ক হোপ এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোচ স্যামি এই আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ দলে যে সংস্কৃতি তৈরি করার চেষ্টা চলছে, তাতে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং এ বিষয়ে জোসেফের সঙ্গে আলোচনা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা