ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সিলেট টেস্টে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৩:৩৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৩:৩৬:৪৪ অপরাহ্ন
সিলেট টেস্টে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪
সিলেট টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৪ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত, জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বিনা উইকেটে সংগ্রহ করেছে ৪ রান।

চতুর্থ দিন সকালে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। আগের দিন হাফসেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল হোসেন শান্ত এদিন কোনো রান না করেই মুজারাবানির শিকার হন।

এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাকের আলী অনিক। তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২১০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

দলের বিপর্যয়ের মধ্যে একাই লড়াই চালিয়ে যান জাকের। শেষ উইকেটে সঙ্গী না পেলেও, দ্রুত রান তোলার চেষ্টা করেন এই উইকেটকিপার-ব্যাটার। ৫৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত তিনিই দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন। ফলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে।

জিম্বাবুয়ের পক্ষে একাই ভয়ংকর হয়ে উঠেন পেসার ব্লেসিং মুজারাবানি। ৬ উইকেট শিকার করে ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৯১ রান। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩। ফলে দ্বিতীয় ইনিংস মিলিয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১৭৪ রানে, যা এখন জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী