ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজার স্কুলে ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ১০

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৪:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৪:৪২:২১ অপরাহ্ন
গাজার স্কুলে ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ১০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে আশ্রয় নেয়া এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলা থেকে সৃষ্ট আগুনে ঝলসে মারা যায় শিশুটি। আহত হয়েছেন আরও অনেকেই। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, গাজাজুড়ে বিরামহীন হামলা চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ এপ্রিল) সকালে গাজা শহরের জাফা স্কুলে বোমাবর্ষণ করা হয়। গাজার জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ স্কুলটিতে আশ্রয় নিয়েছিল।ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, বুধবার ভোরে স্কুলে হামলার পর তাদের জরুরি উদ্ধারকর্মীরা ১০টি লাশ উদ্ধার করেছে। তারা আরও জানায়, এ ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।


 
হামলার পর আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাস্তুচ্যুতদের তাঁবুতে ঘুমন্ত অবস্থায় শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। এই গণহত্যা থেকে বাঁচার কোনো নিরাপদ জায়গা নেই। গাজা শহর ও এর উত্তরাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা ধরে ইসরাইলি বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চলছে।’স্কুল থেকে আশ্রয়কেন্দ্রে রূপ নেয়া ভবনে হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এছাড়া গাজার আরও কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে জাবালিয়ায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।
 


এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দিনভর গাজায় হামলা চালানো হয়। তাতে গাজা শহরের আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালানোর জন্য ব্যবহৃত কয়েকটি বুলডোজারও ধ্বংস হয়।গাজা গণমাধ্যম অফিসের তথ্য মতে, এদিন কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অর্ধশতাধিক। নতুন হতাহতের ফলে বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। যার বেশিরভাগই নারী ও শিশু। এর মধ্যে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
 

বুধবার গাজা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি আক্রমণে আহত হওয়া আরও ৬০ জনেরও বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৯৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

 
এদিকে গাজায় চলমান সহিংসতা বন্ধের প্রচেষ্টায় স্থবিরতার মধ্যে যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। এ নিয়ে এখন আলোচনা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, তার দেশ গাজা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা